কবিতা কুকুরের ভাগ
কবি অরণ্য মজিদ
কাব্যগ্রন্থ প্রতিটি অরণ্যে আগুন
সময় ০৯ জুন ২০২০
লিখার স্থান কুষ্টিয়া
4/5 - (1 vote)

বাড্ডার মোড়ে মোড়ে
কুকুরের আড্ডা।
চুপ করে যাও কে
দেখি তোমার ব্যাগটা?
আরে আরে করো কী,
ভুল করে ধরো কী?
ভুল নয়, ভুল নয়,
টোল নয়, টোল নয়।
সারারাত জেগে জেগে
জোরে গলা হেঁকে হেঁকে
পাহারা দি দেশটা।
বোবা চোখে কেন চাও
আরে বাবা দিয়ে যাও
আমাদের ভাগটা।
গোস্তের গন্ধ
লাগেনাতো মন্দ
দেরি হলে বাড়ে শুধু রাগটা।
দিয়ে দাও, বাড়ি যাও
নয়তোবা জোর করে
কেড়ে নেবো ব্যাগটা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted