| কবিতা | একতরফা ভালোবাসা |
| কবি | আজমাইন নিজাম |
| সময় | 12 জুলাই 2021 ইং |
| উৎসর্গ | শিব্বির হোসাইন রিতুন |
| লিখার স্থান | মিরপুর ডিওএইচএস |
যারে আমি আপন ভাবি
যার খুশিতে খুশি হই
তার জীবনের অনুষঙ্গেে
আমি আপন কেহ নই।
আমার জন্য তার হৃদয়ে
এক বিন্দু জায়গা কই?
একতরফা ভালোবাসা
কখনো হয় মূল্যহীন
অভিমানের কি দাম আছে
অযুহাতের ব্যস্ত দিন।
তবু কেন হৃদয় জুড়ে
তার ভাবোনায় অধীর হই?
ভালোবাসা দিয়ে হৃদয়
যায়না তো আর কেনা
চারিদিকে মুখোশধারী
পাপেট লেনাদেনা।
নিজের কাছে নিজে অচিন
বন্ধু খুঁজে পাবো কই?