| কবিতা | অদৃষ্ট |
| কবি | ইরতিযা |
| সময় | ১৩ মে ২০২১, সন্ধ্যা ৬.০৪ মিনিট |
| উৎসর্গ | ভাগ্যের নির্মমতা |
| লিখার স্থান | চট্টগ্রাম |
এই ঝড় জলসা, এই ক্লান্ত গোধূলি
এসব তোমার না।
এই নাট্যমঞ্চ, এই সম্পর্কের প্লট
এসব তোমার না।
তুমি এক নিরেট কাপুরুষ
এই সভ্যতা, এই জীবদ্দশা
এই তুমি তোমার না!