| কবিতা | সুদিন,তুমি আসবে তো! |
| কবি | জাহিদ হাসান সৌরভ |
| সময় | ১ জুন,২০২১,দুপুর ১ টা ২০ মিনিট |
| লিখার স্থান | সরিষাবাড়ি, জামালপুর |
এই শহর মেতে উঠেছে মৃত্যুখেলায়
জনজীবন ভাসছে রক্তের ভেলায়!
সুমুদ্রের জোয়ারের মত আবার হানা দিয়েছে মহামারী
একের পর এক খালি হচ্ছে মাতৃকোল আর ঘরবাড়ি!
এই জগৎ জেলখানা _
রূপ বদলে তৈরী হচ্ছে মৃত্যু উৎপাদনের কারখানা।
তবুও থেমে থেমে নেই তো বেচে থাকার লড়াই
এখনো যারা ভাগ্যের জোরে বেচে আছি
প্রতিমুহূর্তেই না কত জঞ্জাল -প্রতিবন্ধকতা সরাই।
প্রতীক্ষার প্রহর গণনায় হাপিয়ে যাচ্ছে জনজীবন;
এইভাবে আর কতদিন_!
আদৌ কি ধরা দিবে সেই সুমিষ্ট সুদিন_?