Review This Poem

সংসারী কাতরুক্তিগুলো পলেস্তারা খসা দেয়ালে
আকস্মিক আছড়ে পড়ার পর
সকালের ‘ডাল-রুটি’ নাস্তা ছেড়ে
বাওবেড়ায় ঝুলতে থাকে অর্ধভোজক হাত-মুখ।

কামুকী হাতের সব কটি আনুনাসিক আঙুল
‘ফোর ইন হ্যান্ড’ গিঁটে চাখতে থাকে নাভিমূল।
ফুল হাতা শার্টের আত্মবিস্মৃত বুকে
জমতে থাকে সাত-আটটি অষ্টাদশী চুমু।

ঘর্মাক্ত বগলের গন্ধ ছেড়ে
‘গ্লুকোসাইনোলেট’ শব্দ-বাক্য খুঁজার নাম- প্রেমিকা!
ভিড়ের পথে রঙচটা মানিব্যাগ
আদরে বুকের কাছে আগলে রাখার নাম- বউ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments