কবিতা আমি চেয়েছিলাম
কবি প্রসেনজিৎ ঋষি
সময় ২২ মার্চ, ২০২১
লিখার স্থান মানিকনগর, ঢাকা-১২০৩
কবিতার বিষয় প্রেম
4.7/5 - (4 votes)

আমি চেয়েছিলাম
তুমি আমায় ততটুকু বুঝো,
যতটুকু বুঝলে
কখনো আমাদের বিচ্ছেদ হবেনা।

আমি চেয়েছিলাম
আমার প্রতিটা পদক্ষেপেই যেনো
তোমার সংগ পাই।

আমি চেয়েছিলাম
আমাদের মাঝে কখনো যেনো
তৃত্বীয় কারো প্রবেশ না হয়।

আমি চেয়েছিলাম
তোমার প্রতিটা মোনাজাতেই যেনো
আমায় রাখো।

আমি চেয়েছিলাম
তোমাকে আমার করে
আজীবন আমার কাছেই রেখে দিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted