কবিতা কেউ কথা রাখেনা
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

কেউ কথা রাখে না ,
হাঁটা শিখেছি যখন বাবা'র হাতটি ধরে
বাবাও বলেছিলো কখনো যাবে না ছেড়ে
তবুও তো বাবা কথা রাখলো না ৷
কেউ কথা রাখে না ,
মা বলেছিলো নাড়ি ছেঁড়া ধন তুই আমার
থাকবো আমি ছায়া হয়ে আসুক যতই আঁধার
তবুওতো মা কথা রাখলোনা ৷
কেউ কথা রাখে না ,
কৈশরের খেলার সাথী চন্দনা
খেলার ছলে বলেছিলো আমায় ছাড়া বাঁচবেনা
সেও আজ দিব্যি আছে আমায় হয়তো মনে পরেনা ৷
কেউ কথা রাখে না ,
যৌবনে যার প্রেমে পরলাম নাম তার অঞ্জনা
ভালোবাসি কথাটি তাকে বলাই হলো না
ফুটফুটে জীবন তার কেড়ে নিলো সড়ক দুর্ঘটনা ৷
কেউ কথা রাখে না ,
বন্ধুরা বলেছিলো কেউ কোথথাও যাবেনা
অথচ আজ কেউ কারো ঠিকানাও জানেনা ৷
আসলে সবাই কথা দেয় বুঝে না বুঝে
কিন্তু কেউ কথা রাখেনা জানিনা কি কারনে ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted