| কবিতা | শঙ্খ ঘোষ |
| কবি | মোহন দাস |
| উৎসর্গ | কবি শঙ্খ ঘোষকে |
একটি 'নক্ষত্র' অসীম শূন্যতায়
ডুবে গেলো
দূর থেকে ছুটে আসছে
বেদনার্ত স্তব্ধতা
হৃদয় ভাঙছে দুঃখের তক্তপোষ ।
আজ ধূসর নক্ষত্র আকাশ
শোকার্ত ঘাস, মাটি
সবই আছে - হায় !
শুধু তুমি নেই, তুমি নেই শঙ্খ ঘোষ...