কবিতা সুরঞ্জনা
কবি মাঈদা মুসকান
সময় ১৬ ফেব্রুয়ারি,২০২১ বেলা ১.১০
লিখার স্থান উত্তরা,ঢাকা

সুরঞ্জনা, কেমন আছো তুমি..?
তোমায় ছাড়া যে নিকৃষ্ট আমি,
আমার মনেপ্রাণে, জন্মলগ্নে যে শুধুই তুমি!!
সুরঞ্জনা, খবর রাখো কি..?
তুমিহীনা এ জীবনে, হচ্ছে আমার কি..?
বা হয়তো মনেই পড়েনা তোমার; নাকি..?
সুরঞ্জনা, তোমায় ছাড়া আমি যে, অচল..!
আমি যে অবান্ধব; প্রায় নিশ্চল..!
তুমি কি জানো, আমার কি হাল..?
সুরঞ্জনা, আমি ভালো নেই বেশ;
তবে কি, এখানেই আমাদের শেষ..?
নাকি লুকিয়ে আছে এর ভেতরে ভালোবাসা অশেষ..??
সুরঞ্জনা, আমি বুঝিনা!
এই তুমিহীন দুনিয়া আমি বুঝিনা..!!
আমার কষ্ট হয় বেশ..!!!
সুরঞ্জনা, তোমার মনে আছে,
গাছের শীতল ছায়ায় বসে কাটানো সেই মুহূর্ত..?
নাকি ভুলে গেছো? জন্ম দিয়ে কিছু নতুন শর্ত...???
সুরঞ্জনা, জানো? যেদিন তোমায় দেখলাম আমার থেকে দূর হয়ে যাচ্ছো, সেদিন ই বুঝলাম, আমায় ছাড়া বেশ ভালোই শান্তি পাচ্ছো!! যাক! ভালো থাকলেই ভালো!!
ও সুরঞ্জনা; আমাদের কি আর একসাথে বসা হবেনা..?
   আর কি, কাছে আসা হবেনা..?
  আর কখনো, ভালোবাসা হবেনা...??
   সুরঞ্জনা.... ও সুরঞ্জনা....?????

guest
0 Comments
Newest
Oldest Most Voted