কবিতা শূন্য শহর
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

আজ আমার কোথাও যাওয়ার জায়গা নাই ;

তাইতো পড়ে আছি ঘুণে ধরা শহরের চৌকাঠ ধরে ,
বখে যাওয়া শহরের কাছে কিছু চাওয়া নাই ;
সমাজের প্রচ্ছদ জুড়ে শুধু অার্তনাদ খেলা করে ৷

এ রঙের দুনিয়ায় কোন কিছুই চাওয়ার নাই ;
তাইতো চাওয়া পাওয়া সব জলাঞ্জলী দিয়েছি আজকে ,
সাদাকালো চোখেই রঙীন পৃথিবীটা সাজাই ;
যে সমাজে রঙবাহারী মুখ ও মুখোশ ঘুরে আজকে ৷

এসমাজে আজ কোন মানুষেরই বসতি নাই ;
এখানে আজ ভিক্ষুক লুটেরা'রা থাকে ঘাপটি মেরে ,
এখানে আজ মূখ্য যেন শুধু বাঁচার লড়াই ;
অথচ মরে গেলেই যে মূল্যহীন তখন মনে পড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted