| কবিতা | নারী |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ০৩ ফেব্রুয়ারি, ২০২১ ভোর ০৬:৩৫ |
তুমি শ্রেষ্ঠ, তুমি অহংকার সবারই,
তুমিই সেই নারী।
এক অলংকার তুমি, অতুলনীয় ভারি,
তুমিই সেই নারী।
কখনো সালোয়ার,কখনো কামিজ,কখনোবা পড়ো শাড়ি,
তুমিই সেই নারী।
বিয়ের পরই করতে বলা হয়, তোমার চরণ ভারি,
তুমি হাসিমুখে হ্যা বলে দাও,
স্বপ্ন-ক্যারিয়ারের উপর লাথ মারি;
হ্যাঁ, তুমিই সেই নারী।
সন্তান, সংসার থেকে কোনোদিন,নাওনা তুমি আঁড়ি,
তুমিই সেই নারী।
মাঝেমাঝে এই সমাজ তোমাকে,কথা শোনায় ভারি,
তুমিই সেই নারী।
কেউ সধবা,কেউ বিধবা,কেউবা কুমারি,
তুমিই সেই নারী।
পরিবার একজোট রাখার দায়িত্ব তোমারই,
তুমিই সেই নারী।
মানিয়ে নেওয়া ধর্ম তোমারই,
তুমিই সেই নারী।
তুমি না হলে,হতো যে কেলেংকারি,
তুমিই সেই নারী।
এপর্যায়ে কেউ করবে দোষী তোমাকে,কেউবা তরফদারী,
এটা বোঝা ম্যালাও ভারি,
তবুও তুমি উজ্জ্বল মুখে বলো,সব মানিয়ে নিতে পারি,
কারণ,তুমিই সেই নারী;
ওগো, তুমিই সেই নারী।