কবিতা কারণ তুমি মেয়ে
কবি মাঈদা মুসকান
সময় ০২ ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
লিখার স্থান উত্তরা,ঢাকা

তোমার মাথা উঁচু করে চলা যাবেনা,
  কারণ তুমি মেয়ে।
এই সমাজ বেশি জানে,
  বেশি জানে, তোমার চেয়ে।
রাত পর্যন্ত বাইরে থাকা যাবেনা,
  কারণ তুমি মেয়ে‌।
সেটাও তুমি মেনে নিলে,
  পরিবারের দিক চেয়ে।
ছেলেবন্ধু বানানো যাবেনা,
  কারণ তুমি মেয়ে।
কিন্তু দেখো যারা সমাজ,
  তারা খোলামেলা ই ঘুরছে‌।
মোটা-বেটেঁ কালো,শিটে তোমার হওয়া যাবেনা,
  কারণ তুমি মেয়ে।
তোমার থাকতে হবে সুন্দর-পার্ফেক্ট,
  পরিপাটি হয়ে নেয়ে।
ওড়না ছাড়া এ সমাজে বের হওয়া যাবেনা,
 কারণ তুমি মেয়ে,
রাস্তা ফাঁকা, তুমি একা, হলেই-
  নরপিশাচ দিবে তোমাকে খেয়ে।
দোষ তোমার না হলেও, তোমাকে করবে দোষী,
সমাজের দিক চেয়ে তুমি,সেটাও মেনে নিলে, খুশি খুশি।
             

           কারণ তুমি মেয়ে,,

‌           কারণ তুমি মেয়ে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted