কবিতা নরম নরম
কবি মাঈদা মুসকান
সময় ৩০ জানুয়ারি, ২০২১ ভোর ০৭:৩৫
লিখার স্থান উত্তরা,ঢাকা
Review This Poem

নরম নরম হাত দিয়ে,
    মনে ছুরি মারলি,
আস্তে আস্তে ছুরি ঢুকায়ে,
  এ তুই কি করলি..!
চাশনি ঐ চোখেতে,
  চোখ যখন মারলি,
না জানে, কতোজনের ঘুম তুইই-
 এভাবে নষ্ট করলি!
কালপর্যন্ত তোকে চিনতাম,
  আমি শুধু তোকেই মানতাম,
কে জানে, আজ কিভাবে তুই,
  এমন হয়ে গেলি!?!
ধোঁকা দেওয়ার নিয়ত নিয়ে,
  আমায় ভালোবাসলি,
একা পথে আমায় ফেলে,
  পেছন  ফিরে হাসলি!
ভালোবাসার দাম যদি এই হয়,
   তবে কেনো ভালোবাসলি!?!?
আবার, ধন্যবাদ তোকে দিতে হয় কারণ,
‌‌   তুই ই মুক্তি দিলি!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted