| কবিতা | শুধু তুমি |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ০৯ ডিসেম্বর; ২০২০ |
| উৎসর্গ | প্রিয়জনকে |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
আমার লাল আলতা পড়া হাত,
তোমার অনবদ্য ভালোলাগার এক উপন্যাস
সেই উপন্যাসের চরিত্রে, তোমায় বসতে দেবো।
মুড়ি-মুড়কি খেতে দেবো।
প্রিয়, তুমি প্রসন্ন হলে পরে,
তোমার কাছে ভালোবাসাটা চেয়ে নেবো।
কারণ, এ জীবনে চাই তোমাকে,
শুধু তোমাকে।
অবিরাম- অনবরত।।