| কবিতা | অত্যাচার |
| কবি | মালিহা রহমান |
| সময় | ২ ফেব্রুয়ারী ,২০২০ |
| উৎসর্গ | সেই সকল সাহসীদের যারা নিজেদের দুর্বল দাবি করতে জানে |
| লিখার স্থান | ঢাকা |
একই গোলকে ঘুরতে ঘুরতে
আজ বুদ্ধির লোপ ।
একই আশা নিয়ে বাঁচতে বাঁচতে
শেষ নিঃশ্বাসটুকু ক্ষত বিক্ষত।
নিজের বিশ্বাস নিয়ে এই খেলার
শেষ না পেয়ে পুনর্বার শুরু করার অভিশাপ
পৃথিবীর কালো গহব্বরে এক পা করে চলে যাওয়া , দম ফুঁড়ানো ।
ধ্বংস হওয়ার ,দাস হওয়ার
অনিচ্ছা জড়িত ইচ্ছায় আমার পড়তে থাকা শক্তি
পুড়ে যাওয়া হাতের বেদনার চেয়ে তীব্রতর , অসীমে ডুবতে থাকা নৌকা ।