কবিতা একটি গোলাপের মৃত্যু
কবি কৌশিক মজুমদার শুভ
সময় ২০১৭
লিখার স্থান খুলনা
কবিতার বিষয় রূপক
Review This Poem

তিনটি গোলাপ নিয়ে ফিরছিলাম, হলুদ- গোলাপী- কালো ।
পথিমধ্যে একটি গোলাপ নিহত হল(ইনালিল্লাহি ও ইনাইলাহি রাজউন)
অতঃপর, তার শেষকৃত্য হলো এবং পদ্মায় তার সলিল-সমাধি ।

কেউ দাবী করেনিই সে মুসলিম, কেউ বলেনি সে হিন্দু-
তাই সে ক্রসিফাইড হয়েছিলো ধর্মবিদ্বেষী হিসেবে।

কেউ জানতে চায় সে নারী না পুরুষ ?
আমি জানি না- কেননা আমি তার সাথে সহবাস করিনি,
এতে কতক লোক আমাকে নারীবিদ্বেষী বলে চিহ্নিত করেন।

“কেউ কি বলতে পারবেন গোলাপের রং টা কী ছিল?”
এই প্রশ্নে কেউ আমাকে রেসিস্ট বলে তোলপাড় করে ,
অতঃপর আমি দাবী করতে পারি গোলাপটি কালো 
এবং আমাদের উপমহাদেশে কালো গোলাপ বেমানান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted