বাংলা কবিতা, বর্ষার চিঠি কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা বর্ষার চিঠি
কবি শান্ত চৌধুরী
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় বিরহ

প্রিয়তমাষু
হিজলের বন ছুঁয়ে ঝিরিঝিরি বর্ষণে সেদিন তুমি এসে ছিলে। কেয়া, কদমের পাপড়ীতে মিশে। শালিক, শ্যামারা উৎসবে মেতে ছিলো অনেক দিন পরে। তোমার কাজল কালোকেশী চুল ছুঁয়ে গিয়েছিল বৌণ-পানকৌড়ির বুক, ডাহুকের রেশমতুলি। বটবৃক্ষ নুয়ে পরে ছিল তোমার রূপমাধুরীতে। তুমি এসেছিলে বর্ষণমুখর সন্ধ্যায়। প্রশস্ত মাঠের জলে ভরা যৌবনে, এসেছিলে শাপলা-শালুকে মিশে। স্রোতশীল জল, মাঝিমাল্লার ভাসমান নৌকায় ভেসে অথবা পাড়ার ছেলে কিশোরের জলকেলি খেলায়, ভরা বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি শীতল দক্ষিণা বাতাসে, কদমের ঘ্রাণে বৃষ্টি ভেজা খামে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments