বাংলা কবিতা, মানচিত্রে বন্দী স্বাধীনতা কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক | কবিতা অঞ্চল
কবিতা মানচিত্রে বন্দী স্বাধীনতা
কবি কাজী জুবেরী মোস্তাক
উৎসর্গ মেজর রাশেদ সিনহা
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ
কবিতার বিষয় স্বাধীনতা

স্বাধীনতার শরীর জুড়ে আজ পরাধীনতার শেকল
রক্তখেকো হায়েনার দল দেখতেও মানুষ অবিকল ;
প্রতিবাদ প্রতিরোধের মহড়ায় হয় রাজপথটা দখল
কাঙ্খিত চাওয়া পাওয়ারাই শুধু থেকে যায় বিফল ।

মাদক সন্ত্রাস আর দূর্নীতি নিচ্ছে মানচিত্রের দখল
ওদিকে রাষ্ট্র যন্ত্র গল্প শোনায় তারাও নাকি সফল ;
শহরের ভেতরের শহর রোজই হয়ে যাচ্ছে বেদখল
অথচ রাষ্ট্রের বিহ্বলে সুর ওঠে চল চল চলরে চল ।

প্রিয় পতাকার শরীরটা জুড়ে আজও রক্তের ছাপ
ব্যানার ফেস্টুন আর ফেসবুক টুইটারে সব উত্তাপ ;
ওদিকে রোজ কতো খুন হয় অথচ খুনি পায় মাফ
হায় অভাগা রাষ্ট্র প্রতিনিয়তই তোমাকে অভিশাপ ।

এ সমাজটা আজ বুদ হয়ে থাকে মাদকের নেশায়
অথচ সুশীলরা টাকা পেলেই দেখি টকশো মাতায় ;
রাজনীতিকে আজ দেখি ব্যবসার প্রধান অন্তরায়
এ দিকে আহাম্মক আমজনতা মরে রোজ রাস্তায়।

আদালত সে নিজেই আজ বিবেকের কাঠগড়াতে
আর আইন সেতো বন্দী আজ ক্ষমতাধরের হাতে ;
অপরাধীরাই মুক্তি পায় নিরপরাধী মরে অপঘাতে
আমার স্বাধীনতা বন্দী আজকে আমার মানচিত্রে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments