| কবিতা | দুজন |
| কবি | জীবনানন্দ দাশ |
| কাব্যগ্রন্থ | বনলতা সেন |
'আমাকে খোঁজো না তুমি বহুদিন - কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু - একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি? - বলে সে তাকাল তার সঙ্গিনীর দিকে;
আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ কার্তিকে
প্রাণ ভরে গেছে।
দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে
এবার প্রথম এল মনে হয়- যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে।

জীবনানন্দের দাসের প্রেমের কবিতা কিনতে ইচ্ছুক।কত দাম জানাবেন।ডেলিভারি অন ক্যাশক9রা যাবে কিনা,জানাবেন।