| কবিতা | পরিপূর্ণতা |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ৩১ আগষ্ট,২০২০ বিকাল ৪.১৯ |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
আমায় ভাঙো তুমি,
আবার আমাকেই গড়ো,
আমায় ভালোবেসে,
আমাকেই পড়ো।
আমিও ভালোবেসেছি তোমায়
প্রতিটা প্রহরে, অক্ষরে,
আবেশের ঘোরে, মন্ত্রমুগ্ধের মতো শুধু ভালোবেসেছি।
ভালোবেসেছি আর বাসবো।
যতক্ষন আমি আছি, তোমাতে অন্তরীণ।