বাংলা কবিতা, চ্ছিৎক্ষরাতে স্বপ্নরাতে কবিতা, কবি মার্সেলিন কুইয়া | কবিতা অঞ্চল
কবিতা চ্ছিৎক্ষরাতে স্বপ্নরাতে
কবি মার্সেলিন কুইয়া
সময় শ্রাবণ, ১৪২৭
কবিতার বিষয় রূপক
Review This Poem

দেখো অই নামছে যীশু
পুতুল খুকীর রাগ ভাঙাতে
দেখো অই রাষ্ট্র দাঁড়ায়
দুধের শিশুর কাঠগোড়াতে।

দেখো অই বৃষ্টি নামে
লোডশেডিংইয়ে জোছনারাতে
দেখো অই কবিতা লিখছে
ছোট্ট শিশু চক শেলেটে!

দেখো অই রবীন্দ্রনাথ
ডিলান গাইছে খমক হাতে
দেখো অই স্ল্যাশ ধরেছে
ভৈরবী রাগ দোতরাতে!

দেখো অই হাসছে সবাই
ফেব্রুয়ারি বইমেলাতে
দেখো অই সেল লেগেছে
নয়নতারার ফুলগুলোতে।

দেখো অই ভাত জুটেছে
এই পৃথিবীর সব পেটেতে
দেখো অই গোলাপ ফুটছে
সব কিশোরীর ভুল হাসিতে

দেখো অই সুখী সবাই
মাতছে সুখের রাজনীতিতে
দেখো অই রাস্তা ফাঁকা
জ্যাম থেমেছে রাজধানীতে

দেখো অই ছোট্ট খোকা
আঁকছে কার্টুন নিজ খুশিতে
দেখো অই সব হয়েছে
অসম্ভবের চ্ছিৎক্ষরাতে!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted