বাংলা কবিতা, ফিরে এসো কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা ফিরে এসো
কবি মিজান মোহাম্মদ
সময় ০৬ মার্চ, ২০২০, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
কবিতার বিষয় বিরহ
Review This Poem

নির্ণীত আয়ু দুই কুকুরের বয়স মান পেরিয়ে,
অতিক্রম করছি হৃদয়ের মরূ –

আজ তোমাকে শুনতে ইচ্ছে করছে!
আজ তোমাকে দেখতে ইচ্ছে করছে!
আজ তোমাকে ছুঁতে ইচ্ছে করছে খুউব!

অপারগতা’র তুমুল আক্ষেপ- দেখো,
ভরা পূর্ণিমা; ম্লান তবুও চাঁদের আলো
দেখো- কতটুকু বিষাদ যাপন করছে আকাশ
মনের
ব্যক্তিগত
বিস্তীর্ণ অঞ্চল;
যেটুকু মুখরিত ছিলো তোমার পদচারণে!

এ চাঁদ
এ রাত
বিগত ক্ষত
ফুরিয়ে যাওয়া আয়ুষ্কাল;
আঁচড় কাটছে বুকে- তোমার নামের জিকির
চিরতমা আমার, ফিরে এসো- ফিরে এসো
প্রেমের শহরে – ফিরে ফিরে এসো বারংবার…

guest
0 Comments
Newest
Oldest Most Voted