বাংলা কবিতা, আমাদের কথা কবিতা, কবি মোহাম্মদ আলী | কবিতা অঞ্চল
কবিতা আমাদের কথা
কবি নির্জন অঙ্কন
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

এটাই সেই দিন
একদিকে মৃত্যু
অন্য দিকে ভয়।

মাঝখানে
আমার
তোমার
আর
অন্যের
মৃত্যুর দিকে ঢোলে পরা জীবন।

ওদিকে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে
কাঁদছে খাদ্যহীন বিশ্ব।

ছন্দের মতো মাত্রা গুণে ত্রাণ দিয়ে যাচ্ছে তথাকথিত রা।

ঈশ্বর তাকিয়ে আছে সমাজ ব্যবস্থার দিকে—-
আমি আর তুমি সংশয়ে আছি আমাদের শেষমিলন নিয়ে।

আজ বেশ্যাবাড়িও শান্ত
ক্লান্তলগ্ন শেষের দিকে—-!
জরাজীর্ণমস্তিষ্ক ঘুমিয়ে আছে;
প্রকৃতির বুকে ফিরে আসছে সবুজের বাজার
কলকারখানার কালো ধুঁয়া থেকে
আজ পৃথিবীও মুক্ত।অবশেষে আমাদের কি হবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted