বাংলা কবিতা, অথচ কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা অথচ
কবি হাসান জীবন
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

অথচ,
আমরা না হয় অল্প করেই বাঁচি,
এই একটু একটু করে।
টুকরো টুকরো বেঁচে থেকে
আমাদের মন,
ভয়ানক জিপসি রাতের মতন।
হারিয়ে যাক পৃথিবীর অপর প্রান্তে।
কোন কোন মৃত্যুর ব্লাকহোলে,
দিন হলে,
আবার ফিরে আসুক।
সচ্ছ কাঁচের মত দেয়ালের এ প্রান্তে।
আমাদের কাছে।
আমাদের কথা বাঁশি হোক
খুব বাজুক তা নিরবে
নিস্তব্ধ আঁধার কেঁপে কেঁপে।
বেজে উঠে পৌছে যাক
আমাদের সব ব্যস্ত শহরে
মিলে যাক গাড়ির হর্ণে।
ট্রাফিকের লাল, হলুদ
সিগনালে জ্বলে উঠুক
আমাদের বেঁচে থাকবার ত্বরা।
আমাদের ভয়ানক
একা একা দুঃখরা দানা বাঁধুক
পৃষ্ঠা পৃষ্ঠা অভিমানের অন্তরালে।
আমরা তবু বেঁচে থাকি
কারো কারো চিবুকের কাছে
এই একটু একটু করে।
খুব সুখে, খুব দুঃখে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted