বাংলা কবিতা, কথার কসম কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
4/5 - (4 votes)

কবিতার নামে মিথ্যে কসম খেয়েছি
তারপর সেই যে ছেড়ে গিয়েছে
আর ফেরেনি কথার মালা।

সবই বুঝি, অগত্যা –
স্বীকার করতে ইচ্ছে করে না
বুকের মাঝে দগদগে ঘা!

ঘায়ের ওপর কথার মলম
মেখেছি যত, ভুলেছি তত।
তবু কবিতার নামে মিথ্যে কসম খেয়েছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments