কবিতা অপূর্ণতার আক্ষেপ
কবি আহাম্মেদ জিসান
উৎসর্গ Beautiful Pain
Review This Poem

পেলাম, কিছুটা পেলাম
কিছুটা অপূর্ণতা; আক্ষেপ
দিল মায়া; কিছুটা মায়া
বাকিটা ছলনা।

মাঝপথে ভরা ছিল নৌকা; শেষে কেন হাহাকার?
কে যেন ঢুবে গেল মাঝ নদে;
পাড়ে এসে মনে নেই আর।
শুরুতে কত জনই ছিল; কত কথা হলো
হলো যুগ যুগান্তরের শপথ,
ছিল যুক্তি-ছিল তর্ক
ছিলনা শুধু অনুভূতি।

তাই হাহাকার ভরা বুক নিয়ে
অনেক কথার ভীরে
তারে আমি খুজে ফিরি; ঢুবে যাওয়া লাশের ভীরে
পাইবা না পাই; তারে যেন মনে করে
এই ভরা নদীতে নৌকা চালিয়ে যাই।

পাইবা না পাই, তার নামেতে দিলাম
মেঘনা তোমার নাম।
এভাবেই ডুবিও হাজার অনুভূতি
নিয়ে নিও, দিও কিছু আক্ষেপের খেলা।

পাইবা না পাই; তার বুকেতেই শেষে দিও ঠাই
ও মেঘনা, হাহাকার দিও, দিও বাসনা
একটু দিও ঠাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted