| কবিতা | রক্তিম সূর্যোদয় |
| কবি | বিবেক সিং |
| সময় | ১৫ই আগস্ট, ২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
আমি হেঁটে চলেছি আল ধরে
দূর দিগন্তরেখার দিকে
লাল সূর্য টা যেখানে মিশে গেছে
দুপাশে সবুজ যেখানে ফিকে
হাওয়ার বিপক্ষে হাঁটতে গিয়ে
ক্ষত হয়েছে বেশ
আমার রক্তস্নাত পদচিহ্নে
বিদ্রোহী এক রেশ
একদিন আসবে ওরা দলে দলে
এই পথেতেই মিছিল করে
সেদিন রক্তিম এক সূর্যোদয় হবে
থাকবে সহস্র যুগ ধরে