| কবিতা | দুঃখবিলাসী নই |
| কবি | বিবেক সিং |
| সময় | ৩১শে জুলাই ২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
যখন একটা উদ্বাস্তু রিফিউজি
নৈরাজ্যবাদী হয়ে ওঠে
যখন একটা ঠকে যাওয়া মানুষ
বিশ্বাসে বিশ্বাস হারায়
তখন আমার রন্ধ্রে রন্ধ্রে কবিতা ছোটে
আমি তা উগড়ে দিই সাদা পাতায়
আমি কিন্তু দুঃখ বিলাসী নই
কিন্তু দুঃখ ছাড়া আছে কি এখানে
আমি সুখের ছন্দ বুনতে চেয়ে
মুখ ফিরিয়ে নিতে পারিনা
কারন কবিতাই যে বাঁধতে জানে
যত রাজ্যের রাগ, বিদ্বেষ, ঘৃণা