| কবিতা | আমি শাসক |
| কবি | বিবেক সিং |
| সময় | ৮ই আগস্ট, ২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
ছুঁড়ে দেওয়া ভিক্ষা কুড়িয়ে
রাজ্য সাজাই দম্ভভরে
প্রজারা সব অন্ধ কানাই
গান ধরেছে সমস্বরে
দু চার মুঠো ছুঁড়ে দিলেই
ছুটবে সবাই থালা পেতে
গনতন্ত্রের এই খেলা তে
যন্ত্র গুলো থাকুক মেতে