কবিতা আমার চিঠি লেখা হয়নি আর
কবি বিবেক সিং
সময় ২১ শে জুলাই,২০২১
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
Review This Poem

আমার চিঠি লেখা হয়নি আর
সেই যে কলম টা ভাঙলো
নতুন জোটেনি আর

দোয়াতে কালি শুকিয়ে গেলো অবহেলায়
হোলদে হলো সাদা পাতা
সময়ের ঠেলায়

তোমার মাড়িয়ে যাওয়া শিউলী টাকে
যত্ন করে তুলে রেখে ছিলাম
চেনা নামে যদি কেউ ডাকে

কত শরৎ এলো, শিউলীও ঝরলো
তুমি তো আর এলে না
আমার ও মনে জঙ ধরলো

আমাদের দেখা হয়নি আর
নতুন একটা কলম কিনেছি,তবে
আমার চিঠি লেখা হয়নি আর

guest
0 Comments
Newest
Oldest Most Voted