বাংলা কবিতা, লাল টুকটুক নিশান ছিল কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা লাল টুকটুক নিশান ছিল
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়

লাল টুকটুক নিশান ছিল
হঠাৎ দেখি, শ্বেত কবুতর
উড়ছে ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে
ভুখ মিছিলের মাথার উপর ।

বিপ্লব হোক দীর্ঘজীবী,
কিন্তু এখন "শান্তি, শান্তি!"
প্রেতের মতো ধুঁকছে মিছিল
উড়ছে পায়রা নধরকান্তি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments