| কবিতা | ফুটপাথের কবিতা : দুই |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
| সময় | ২১ মার্চ, ১৯৮১ |
পেটের আগুন খিদে
হাঁটতে শিখছে ।
লার রক্ত খিদে
পৃথিবী দেখছে!
হাতদুটি তার খিদে
কেবল বলে : "দে!"
পা দুটি তার খিদে
পৃথিবী গিলছে ।

| কবিতা | ফুটপাথের কবিতা : দুই |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
| সময় | ২১ মার্চ, ১৯৮১ |
পেটের আগুন খিদে
হাঁটতে শিখছে ।
লার রক্ত খিদে
পৃথিবী দেখছে!
হাতদুটি তার খিদে
কেবল বলে : "দে!"
পা দুটি তার খিদে
পৃথিবী গিলছে ।