| কবিতা | একলা জেলে বন্দী তিনি |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
| সময় | ৩ আশ্বিন, ১৩৮৪ |
একলা জেলে বন্দী তিনি
শোনেন, দূরে চিড়িয়াখানায়
বাঘ ডাকছে । আবার কখন
বাঘের ডাককে ছাড়িয়ে যায়
একশো গাধার জয়ধ্বনি
দিনদুপুরে---শোনেন তিনি ।
শুনতে শুনতে ভাবেন তিনি
বাঘের তাতে কী আসে যায়?
মানুষের বা কী আসে যায়?
