বাংলা কবিতা, আশ্চর্য ভাতের গন্ধ কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা আশ্চর্য ভাতের গন্ধ
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ বীরেন্দ্র চট্টোপাধ্যায় নির্বাচিত কবিতা
লিখার স্থান কলকাতা
4.2/5 - (8 votes)

আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে
কারা যেন আজও ভাত রাঁধে
ভাত বাড়ে, ভাত খায়।

আর, আমরা সারা রাত জেগে থাকি
আশ্চর্য ভাতের গন্ধে
প্রার্থনায়, সারা রাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted