কবিতা বাঁচতে শেখো প্রিয়
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
কবিতার বিষয় জীবনমুখী, রূপক, সমসাময়িক
Review This Poem

হয়তো শহরের কোনো এক দেয়ালে লেখা থাকবে,
‘বাঁচতে শেখো প্রিয়’
হয়তো নতুন ভোর দেখার আগেই,
হাত দুটো থেমে যাবে,
হয়তো শান্ত কোনো বিকেলে,
স্রোতের বিপরীতে যাওয়ার ইচ্ছেটা,
পুরোদমে চলে যাবে,
হয়তোবা তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো,
অপূর্ণই থেকে যাবে!
এমনটাই হবে, যদিনা কেউ শান্ত গলায় একটিবার বলে,
জীবন সুন্দর, তোমার বেঁচে থাকার মতই সুন্দর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted