বাংলা কবিতা, প্রেমের ডর কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা প্রেমের ডর
কবি মুহতাসিম তকী
সময় ১২ আগস্ট, ২০২০
লিখার স্থান ইসলামবাগ,রংপুর।
কবিতার বিষয় প্রেম
1/5 - (1 vote)

আমি বুকের পাতায় ছবি জমাই যার
তারে মুখের সামনে পাইলে
কইতে পারিনা কিছুই।
যার জইন্যে প্রেমের ঘর তুলি।
তারে ডাকতে গেলে
গলা শুকায় আহে।
বুকের মইধ্যে কিরাম জানি লাগে।
হ্যার লগে কথা না হইলে মনে হয়
ঘর বাড়ি থুইয়া চইলা যাই দূরে।
হ্যার কি মন পোড়ে না?
পেরেম বোঝে না?
আমি নাহয় কইতে গেলেই
হারাইবার ডর পাই।
হ্যার কিসের ডর!
হ্যায় কি চোখ পড়ে না?
নাকি প্রেমের চোখ আমার নাই?

guest
0 Comments
Newest
Oldest Most Voted