বাংলা কবিতা, শেকড় কবিতা, কবি তানভীর সিকদার | কবিতা অঞ্চল
কবিতা শেকড়
কবি তানভীর সিকদার
কাব্যগ্রন্থ সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ
লিখার স্থান চট্টগ্রাম
Review This Poem

তোর এতো সুন্দর পা!
নূপুর পরিস না কেনো?

মুক্তি সাতসমুদ্র হতাশা কণ্ঠে এনে বললো :
একাত্তরজন ডাক্তারের পরামর্শে দু’পায়ের ভেতরটা জুড়ে বসানো হলো ষোলোটা রিং।
তার জোরেইতো এতোটা দূর চলছি…

এখন নূপুর পরে কী আর হবে?
ক’দিন পর পা দু’টোও থাকবে কিনা কে জানে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted