| কবিতা | শেষের দিনে |
| কবি | সুশান্ত কুইলা |
| সময় | ২৯ জানুয়ারী, ২০২১ |
| লিখার স্থান | কোলকাতা |
যখন আমায় ভুলবে সবাই
কেউ দেবেনা আশা।
আমার জন্য রাখলে নাহয়
একটু ভালোবাসা।
চলার পথে রাখবে সাথে
আমায় সঙ্গী করে।
শেষের দিনে সবই পাবো
হৃদয়খানি ভরে।
না হয় তুমি শেষের দিনে
রইলে শুধুই পাশে।
দুজন মিলে বাঁধবো বাসা
নতুন কোনো বেশে।
হৃদয় মাঝে না হয় একটু
দিলে প্রেমের ছোঁয়া।
সেই ছোঁয়াটা রাখবো ধরে
দেবনা যেতে খোয়া।
শেষের দিনে ভালোবাসায়
দুঃখের হবে শেষ।
ভালোবেসে আমরা দুজন
রইবো জেনো বেশ।
ঠোঁটের কোণে উঠবে ফুটে
না হয় একটু হাসি।
আদর করে বোলো আমায়
অনেক ভালোবাসি।