| কবিতা | ক্রন্দসী ধরিত্রী |
| কবি | সুজন মজুমদার |
| সময় | ২৮/০৩/২০২০ |
| লিখার স্থান | চকপুকুরিয়া,কোটালীপাড়া, গোপালগঞ্জ |
ধরিত্রী এখন করিছে ক্রন্দন
অশ্রু বহিতেছে কপোলে,
গঙ্গা ভাসিছে অশ্রুধারায়
সাগর ডুবিছে দুঃখ সলিলে।
কে রুধিবে এই অশ্রুধারা,
কে ঘুচাবে দুঃখের ডালি?
কে করিবে আজ পরিত্রাণ,
কে মুছিবে কালের কালি?
