কবিতা প্রেমের কবিতা-০২
কবি সৃজন শারফিনুল
সময় ৫ জুন, ২০১৭
উৎসর্গ প্রকৃতি
লিখার স্থান নিকুঞ্জ-০২
কবিতার বিষয় প্রেম
4.5/5 - (2 votes)

যদি কখনো ভুল করে ভালবেসে ফেলিস,
একবার-
শুধু একবার
মেঘের কানে বলে দিস,
ফিরে আসবো আমি বৃষ্টি হয়ে অহর্নিশ।
দমকা বাতাস যখন ঘুম ভাঙাবে তোর,
আলতো মুচকি হাসিতে ঐ আকাশকে
জানিয়ে দিস
আমি এসেছি এই,
কাচের মত তিক্ষ্ণ আর সুক্ষ্ম বৃষ্টিরেণু ছুয়ে যাক
তোর চামড়ার প্রতিটা ভাঁজে ভাঁজে আর কোষে কোষে,
মেঘবৃষ্টির কান্নায় ধুয়ে মুছে আবারো নতুন হবি তুই।
সবুজ তোকে আরো সবুজ করে তুলবো
তারপর দুজন মিলেমিশে হবো একাকার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted