কবিতা অবোধ্য ভাষা
কবি সৃজন শারফিনুল
উৎসর্গ ছায়াসঙ্গী
লিখার স্থান ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

তোমার চোখের গভীরে লুকিয়ে আছে
অনেক অকথিত গল্প –
ক্লান্তির আড়ালে বন্দী হয়েও
তুমি না বলেই সব বলে ফেলো…

মুখের ভাঁজে লুকানো ব্যথাগুলো
এক নিমেষে ফুটে ওঠে নিঃশব্দে,
কেউ কি বুঝতে পারে সে ভাষা?
তুমি নিশ্চুপ
তবু মন বলে মধুর কথা…

আধখানা মুখে আশার আলো,
আধখানা ছায়ার গহীনতা –
এই মিশেলে তুমি রূপকথার মতো,
অসম্পূর্ণ, তবু চিরসুন্দর…

guest
0 Comments
Newest
Oldest Most Voted