কবিতা সময়ের কান্না
কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
সময় ২৩শে এপ্রিল ২০২১
লিখার স্থান কলকাতা

ছায়া নিবিড় চলার পথে,
কোন এক ঘূর্ণিঝড়ে মনখানি পুড়ে যায়।
কবিতার বুক চিড়ে রক্ত আর জমা ক্ষোভ
শুধু বেঁচে থাকে কুয়াশা অপ্রাপ্তির ভিড়ে সবকিছু ভোলা যাক,
সময়ের পাখি উড়ে যাক ।
কেবল ঝিনুকের ভিতরে কান পেতে
শুনি সহস্র নক্ষত্রের চিৎকার।

শুধু মনে রেখো সময়ের বেড়াজালে
সব কিছু ফুরোয় ;
আমিও ফুরাবো ……
তাই জ্যোৎস্নার তৃপ্ত ভোজন সেরে
দক্ষিনা বাতাস মেখে
একটু এবার একটু ঘুমাতে চাই ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted