কবিতা হৃদয়ের অসুখ
কবি সন্ধি মুহিদ
সময় ১১-০২-২৬
লিখার স্থান মিরপুর, ঢাকা
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

জীবন শুকিয়ে যায় প্রেমের অভাবে
অনুরোধে ঢেঁকি গিলে হয় না কিছু!
ঘন বনাঞ্চলও মরু হয়ে যায়
এক বিন্দু ভালোবাসার অভাবে।

তুমি না হয় করলে না কিছু
ভাবলে না কতো গভীর,
কতো তীব্র এই অরণ্যে রোদন-
আমি শীতনিদ্রায় যাব তবে?

তুমি ছিলে অনুপস্থিত,
যখন আমার বুকে ব্যাথা!
তোমার বুকে আমি ছিলাম না,
ছিলো আমার প্রতি নির্লিপ্ততা।

তোমার হাত এখন অন্য কারো হাতের মুঠোয়,
তবু, তোমার জন্য থাকবে আমার হাসিমুখ!
সুখী হও, সুখী হও! জীবন হোক সুখময়!
তুমি ছিলে আমার হৃদয়ের অসুখ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted