| কবিতা | ঔদ্ধত্য |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| কবিতার বিষয় | ভারতবর্ষ, মৃত্যু |
আজ মরলে কাল শশ্মানের ছাই
চিন্তা কর সনাতন ভাই
খাঁচার পাখি উড়ে যাবে
দেহ তোমার হবে রে পর
বুঝলি না রে মন
বুঝলি না রে মন
রক্ত মাংস হয় না ভেদাভেদ
জাত ভেদে কয় কয় ধনি গরিব
এ জগতটা ভিন্নরুপী
বুঝতে পারে সনাতন ঋষি
বুঝলি না রে মন
বুঝলি না রে মন
চিতার আগুন শশ্মানের ছাই
এ দেহের তো কত ঔদ্ধত্য
রঙ টঙে জীবন গড়
বুঝলি না রে মন
বুৃঝলি না রে মন