বাংলা কবিতা, প্রকৃতির বিলবোর্ড কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা প্রকৃতির বিলবোর্ড
কবি শান্ত চৌধুরী

একমুঠো বৃষ্টি জলে তোমাকে খুঁজেছি
উৎসব, উল্লাস ছুঁয়ে ছিলো তোমায়
তুমি মিলিয়ে গেছো বিজলি উৎসবে।

একমুঠো সাগর জলে তোমাকে খুঁজেছি
তুমি গাঙচিল হয়ে নীলাকাশ, নীলজল
ছুঁয়ে নোঙ্গর করেছো দূরে।

একমুঠো রোদ্র-দুপুরে তোমাকে খুঁজেছি
তুমি তপ্ত বালুকণা হয়ে মিশেছো
প্রকৃতির কোলাহলে।

একমুঠো বিজলি উৎসবে তোমাকে খুঁজেছি
তুমি আসমান ছুঁয়ে চলে গেছো
অন্তহীন আঁধারে।

একমুঠো জোছনায় তোমাকে খুঁজেছি
তুমি জোনাকি পোঁকার মিটিমিটি
আলোয় ছায়া হয়ে মিলিয়ে গেছো।

একমুঠো অন্ধকারে তোমাকে খুঁজেছি
তুমি সাদা শুদ্র গোলাপের পাপড়ির
মিতালি আর সুগন্ধ বিলিয়ে, ছুঁয়ে
গেছো রাতের মেলবন্ধনে।

একমুঠো স্নিগ্ধ ভোরে তোমাকে খুঁজেছি
তুমি নবদীপ্ত সূর্যোদয় হয়ে ছড়িয়ে পড়ছো
মানুষের কোলাহলে।

আমি যাযাবর হয়ে প্রতিদিন তোমাকে
খুঁজেছি, ফুল, পাখি, প্রজাপতি আর
প্রকৃতির বিলবোর্ডে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments