কবিতা কোন টা আমি
কবি শঙ্খ ঘোষ

‘আমার আছে পদ্মানদী’ ‘আমার আছে গঙ্গা’
‘আমার আছে খুলনা-যশোর’ ‘আমার আছে বনগাঁ’
‘আমার আছে রূপসা’ ‘আমার রূপনারায়ণ নেই’ ?
‘শিলাইদহ আমার’ ‘আর আমার আছে সেই
ভুবনডাঙার মাঠের পাশে শান্তিনিকেতন---
না থাকলে তা জীবনকথা জানতি কোথা মন ?’

‘আমার আছে সাগরদাঁড়ি’ ‘বীরসিংহ আমার’
‘আমার বুকে খালবিল সব’ ‘আমারও খেতখামার’
‘আমার আছে কক্সবাজার আর নয় সে বেশি দূরও’
‘আমার কি নেই মাথার ওপর দার্জিলিঙের চূড়ো ?’
তর্কটা তাই এইখানে ভাই ক্ষান্ত করে দে—
কোন্ টা যে ঠিক আমার আমি --- বল্ তো আমি কে ?

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Moumita Sinha
Moumita Sinha
3 months ago

Bangla

Ishita Paul
Ishita Paul
1 year ago

Very good and nice, sweet poem by shankha ghosh