কবিতা শ্যামলিমা ছবি
কবি শফিকুল মুহাম্মদ ইসলাম
সময় সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ঢাকা।
উৎসর্গ যার কারণে এই পৃথিবীর মুখ দেখেছি
লিখার স্থান গুলশান, ঢাকা-১২১২
সম্পৃক্ততা দেশ ও মায়ের প্রতি প্রেম
Review This Poem

ওই দেখা যায় শ্যামলিমা
বাংলা মায়ের রূপ,
ওই দেখায় যায় পুকুরপাড়ে
মাছরাঙাটি চুপ।

ওই দেখা যায় সবুজ ঘাসে
ফোটছে কত ফুল,
ওই দেখা যায় কিশোরি তার
শুকায় এলোচুল!

ওই হেঁটে যায় পথিক বাউল
শুনি বাঁশির সুর;
ওই দেখা যায় রাখাল ছেলে
যাচ্ছে বহুদূর।

ওই দেখা যায় কিচিরমিচির
বাবুই পাখির ঝাঁক;
ওই শোনা যায় মধ্যরাতে
শিয়ালেরই হাঁক!

guest
0 Comments
Newest
Oldest Most Voted