| কবিতা | মায়াবিনি : |
| কবি | শফিকুল মুহাম্মদ ইসলাম |
| সময় | সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ঢাকা। |
| উৎসর্গ | মরমিয়া দরদিয়া |
| লিখার স্থান | বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ |
| সম্পৃক্ততা | প্রেমানুভূতি |
ওই মায়াবী চোখ দু্’টি তার
নিখুঁত সরলরেখা;
মন জুড়িয়ে যেতো আমার
একবার পেলে দেখা!
উসখুসালো চুল গো তাহার
দুধে আলতা মুখ,
দরদভরা কন্ঠ শুনে
পেতাম শত সুখ!
রূপ লাবণ্যে নেই তুলনা
অনিন্দ্য এক মেয়ে,
পথ ভুলে যাই দেখলে আমি
একবার তারে চেয়ে।
সব ভুলে যাই তাও ভুলি না
তারই মুখের হাসি,
এই জীবনের গল্পগুলোই
স্বপ্ন রাশিরাশি।
এসো তুমি এই হৃদয়ে
পাতো প্রেমের আসন,
ইচ্ছেমতো করো তুমি
নিত্য আমায় শাসন।