কবিতা প্রেমের যাতনা
কবি শফিকুল মুহাম্মদ ইসলাম
কাব্যগ্রন্থ প্রেমের যাতনা
সময় সেপ্টেম্বর, ২০১৬- ঢাকা।
উৎসর্গ হৃদ্যতার আলোকে
লিখার স্থান গুলশান, ঢাকা-১২১২
সম্পৃক্ততা বিরহের চেতনা
Review This Poem

কত ব্যথা বুকে বলি নাতো মুখে
আঁখিপাতে ঝরে জল,
দিলে না মূল্য সর্ষে তুল্য
বৃথা প্রেম ফলাফল।

ব্যস্ত শহরে বেদনা বহরে
প্রতীক্ষা করি শত,
দেখা যদি হতো দুঃখটা যেতো
থাকতো না আর ক্ষত।

মনে পড়ে আজো হৃদয়েতে বাজো
ঘুমহীন দু’টি চোখে,
সয়েছি যাতনা মনেতে গাঁথো না
জানুক সকল লোকে!

দিনমান ভাবি ছিল প্রেম দাবি
শূন্যতে দিলে ঠাঁই,
তবু কেন জানি স্মৃতি বয়ে আনি
প্রেমানলে পোড়ে ছাই।

সুখি যদি হতে তুমি কোনোমতে
তবে দুঃখটা দ‍িতে,
দু’টি চোখে ভাসি দেখে যাও আসি
পারি না যাতনা নিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted