কবিতা তাওহিদেরই মুর্শিদ
কবি শফিকুল মুহাম্মদ ইসলাম
কাব্যগ্রন্থ ইসলামিক জীবন
সময় জানুয়ারি, ২০১৪
উৎসর্গ যিনি আমার পথপ্রদর্শক
লিখার স্থান কলমাকান্দা, নেত্রকোনা
সম্পৃক্ততা ইসলামিক চেতনা
Review This Poem

জন্ম যদি হতো আমার
খেজুর গাছের দেশে,
দিন কাটি’তো নবীর প্রেমে
তাঁরে ভালোবেসে।

অনারবে আছি তবু
মনটা কেঁদে মরে
সালাম লও ‘গো প্রিয় হযরত
আখিরাতের তরে।

আল্লাহ্ যেন রোজ-হাশরে
আমায় করেন ক্ষমা,
এই দুনিয়ার পাপের বোঝা
আছে যত জমা।

পার করিও পুলসিরাতের
চুল বর্ণ ওই সাঁকো,
সেদিন তুমি মুর্শিদ আমার
দূরে যেয়ো নাকো।

সেজদা খোদার কুদরতী পায়
শিরটা করে নত,
দিবস-যামী খোদার ভয়ে
অন্তর কাঁদে শত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted